শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ছাতকে কৃষি অফিসে কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

0Shares

ছাতকে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে ছাতক পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ১৫০ জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেছেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, এনামুল ইসলাম পারভেজ, আনিছুর রহমান সহ কৃষকগণ উপস্থিত ছিলেন। পরে কালারুকা ইউনিয়নের গড়গাও আশিক মিয়ার বাড়ীতে এলাকার দক্ষ ১৩ জন কৃষক নিয়ে গঠিত কৃষক প্রশিক্ষণ মাঠ স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোঃ আব্দুল মন্নাফ, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তফা ইকবাল আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ। মাঠস্কুলে কৃষকদের শাকসবজি চাষে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ছাতক,সুনামগঞ্জ
প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg