শিরোনাম
পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের সাইফুল গ্রেপ্তার

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কে কৃষক লীগ থেকে বহিষ্কার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ার কুমারখালীতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শিলাইদহ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হাওয়ায় । উপজেলা কৃষক লীগ সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওই কৃষক লীগ নেতার নাম গাজী হাসান তারেক বিপ্লব।

১২ ডিসেম্বর রবিবার জেলা কৃষক লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন লাবলু ও সাধারণ সম্পাদক এমএ মোতিন মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এতথ্য জানানো হয়। এনিয়ে উপজেলায় এপর্যন্ত চার যু্বলীগ নেতা ও এক কৃষক লীগ নেতা কে বহিষ্কার করা হলো।

বহিস্কৃত নেতা, গাজী হাসান তারেক বিপ্লব বলেন, যেহেতু দলের বিপক্ষে গিয়েছি নির্বাচন করছি। সেই ক্ষেত্রে দল আমাকে বহিস্কার করেছে, দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে মেনে নিয়েছি।

দলীয় সূত্রে থেকে জানা যায়, আগামী ২৬ শে ডিসেম্বর চতুর্থধাপে অনুষ্ঠিত হবে এ উপজেলার ১১ টি ইউনিয়নে ইউপি নির্বাচন। সেই নির্বাচনে শিলাইদহ ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন গাজী হাসান তারেক বিপ্লব । মটরবাইক্ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলের শৃঙ্খলা ভঙ্গ । তাই তাঁকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা কৃষক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিকের জানায়, ‘ শুধু যু্বলীগ নয়, ১১ টি ইউনিয়নেই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের সিদ্ধান্তের বাইরের প্রার্থীর প্রচার প্রচারণা করছে। তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। না হলে এই উপজেলাও নৌকার ভরাডুবি হবে।

বহিষ্কার বিষয়ে, জেলা কৃষক লীগের সভাপতি মকবুল হোসেন লাবলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে দলীয় নৌকা প্রতীক দিয়েছেন, তাই নৌকার বিপক্ষে যারা যাবে তাদের বিরুদ্ধেই দলীয় হাই-কমান্ডের নির্দেশে কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তারি পরিপ্রেক্ষিতে গাজী হাসান তারেক বিপ্লব কে উপজেলা কৃষক লীগ সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg