শিরোনাম
গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান

গোয়ালন্দে ছিনতাইয়ের অভিযোগ, পালানোর সময় মোটরসাইকেল-মোবাইল ফেলে গেলেন অভিযুক্তরা।

স্টাফ রিপোর্টার / ১৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলে যাওয়ার পথে পথরোধ করে দুইজনকে মারধর এবং তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা একটি মোটরসাইকেল ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেলে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি গ্রামের মো. হৃদয় মন্ডল (২৭) গোয়ালন্দঘাট থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন জুড়ান মোল্লা পাড়ার মৃত জলিল মোল্লার ছেলে সাইদ মোল্লা (৪০), বিজয় বাবুর পাড়ার কিসমত মোল্লার ছেলে আশিক মোল্লা (২৫) এবং জুরান মোল্লা পাড়া এলাকার উজ্জল শেখের ছেলে পাপ্পু শেখ (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, হৃদয় মন্ডল পেশায় ফলিকা (হাজাম)। শনিবার বিকেলে তাঁর বোনের ছেলে জন্মগ্রহণ করায় তিনি বোন আলেয়া আক্তারের বাড়িতে বেড়াতে যান। পরে রাতে বোন আলেয়া আক্তার ও ভাগিনা মো. রাশেদকে সঙ্গে নিয়ে নিজের মোটরসাইকেলে রাজবাড়ীর উদ্দেশে রওনা হন।

অভিযোগে বলা হয়, রাত সাড়ে ১০টার দিকে পদ্মার মোড় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ে তিন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। এরপর হৃদয় মন্ডল ও তাঁর ভাগিনাকে মোটরসাইকেল থেকে নামিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে অভিযুক্তরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাঁদের এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগে সংশ্লিষ্ট মালামালের আর্থিক মূল্য প্রায় ৫২ হাজার ৪৫০ টাকা উল্লেখ করা হয়েছে।

এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে কিছুদূর যাওয়ার পর মোটরসাইকেলটি বন্ধ হয়ে গেলে সেটি এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেলে রেখে তাঁরা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে অভিযুক্তদের নাম-পরিচয় জানতে পারেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ঘটনায় আহত হৃদয় মন্ডল গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ করেন।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ফেলে যাওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg