শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ আমির হামজা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২১ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আমির হামজা মঙ্গলপুর গ্রামের মোঃ আক্কাছ বেপারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন রেলগেট এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা, মারধর, গুলি ও বোমা বিস্ফোরণের অভিযোগে ওই বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দঘাট থানায় মামলাটি করা হয়। মামলায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের দাবি, তদন্তে আমির হামজার বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত চলমান থাকায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আমির হামজাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg