স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুম্মা নামাজের পর রাজবাড়ী সদর চর খানখানাপুর বড় ঈদগাহ মসজিদ কমপ্লেক্সে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব শাহিন।
খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম মেহেদী, খানখানাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ শুভ তালুকদার, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন পাটোয়ারী সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, মুসুল্লি প্রমুখ।
দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনে ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী সদর ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন।
দোয়া মাহফিলে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সু-স্বাস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।