শিরোনাম
রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি রাজবাড়ী-ফরিদপুর রুটে সাড়ে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের লক্ষ্যে গণশুনানি গোয়ালন্দে ড্রেন-ফুটপাত দখল করে দোকান, সড়কে ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা

পাংশাতে ডাকাতি প্রস্তুতিকালীনে আওয়ামীলীগ নেতা সহ ৩৬ জন আটক

স্টাফ রিপোর্টার / ৪৯৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

0Shares

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ও পাংশা থানা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, পাংশার কশবামাজাইল বিগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জজ আলী বিশ্বাস, তার ছেলে মতিন বিশ্বাস ও বদিয়ার বিশ্বাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর পিল্টুসহ মোট ৩৭ জন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

অস্ত্র

জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীর ও পাংশা থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গত মঙ্গলবার গভীর রাতে পাংশার সুবর্ণকোলা গ্রামের একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও পাংশা থানা পুলিশের সদস্যরা সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। সে সময় জজ আলী বিশ্বাস, তার ছেলে মতিন বিশ্বাস ও বদিয়ার বিশ্বাস, মশিউর পিল্টুসহ ৩৭ জন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বেশির ভাগের বিরুদ্ধে কশবামাজাইলের সূবর্ণকোলা গ্রামের শিক্ষক আসাদুল খান হত্যা মামলা সহ নানাবিধ মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাংশা প্রতিনিধি

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg