স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল-সংলগ্ন আজমেরী হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেলের মালিককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে দৌলতদিয়া টার্মিনাল-সংলগ্ন আজমিরী হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশনের বিষয়টি নজরে আসে। এ অপরাধে হোটেল কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদার জানান,জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের মান নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসময় অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।