শিরোনাম
রাজবাড়ীতে পাঁচ লাখ মানুষের জেলায় নেই আইসিইউ, ক্ষোভ প্রকাশ মাহিন শিকদারের গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, নাইট গার্ডের তৎপরতায় রক্ষা গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল গোয়ালন্দের যৌনপল্লী ঘিরে সামাজিক সংকট, ঝুঁকিতে তরুণ প্রজন্ম: প্রয়োজন সমন্বিত উদ্যোগ (ওসি শফিকুল) গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। পাংশায় ট্রাফিক আইন অমান্য করলেই জরিমানা, এক অভিযানে ১৪ মামলা গোয়ালন্দে ঘরের আড়ার সঙ্গে ঝু/লন্ত অবস্থায় যুবমকের মর/দেহ উদ্ধার গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, নাইট গার্ডের তৎপরতায় রক্ষা

স্টাফ রিপোর্টার / ৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখা কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে কার্যালয়ে দায়িত্বরত নাইট গার্ড ইদ্রিস আলীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে শুকনো কাগজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনের বিষয়টি টের পেয়ে নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত তা নিভিয়ে ফেলেন।

ঘটনার একটি ১৯ সেকেন্ডের ভিডিও বুধবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ব্যাংক কার্যালয়ের বারান্দার ভেতরে মেঝেতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের শিখা বারান্দার বাইরের অংশেও ছড়িয়ে পড়েছিল।

এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক এরশাদ হোসাইন বলেন, কে বা কারা কার্যালয়ের সামনে শুকনো কাগজে আগুন দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে নাইট গার্ড দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি অফিসের বারান্দার বাইরে লোহার কেচি গেটের সামনে ঘটেছে। এতে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আপাতত সতর্ক থাকার এবং কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার শাখার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিল।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শরিফুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লাগার বিষয়ে তাঁরা কিছু জানেন না। এ বিষয়ে কেউ তাঁদের অবহিত করেননি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ঘটনার কথা জানার পর বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।

ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg