শিরোনাম
বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী বালিয়াকান্দিতে হেরোইনসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড রাজবাড়ী-২ আসনে এমপি হারুনের নেতৃত্বে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন গোয়ালন্দের পুড়াভিটায় মাদকবিরোধী অভিযান, চার মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বেকার যুবকদের কর্মসংস্থানে পাংশায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাজবাড়ীতে ট্রাক দিয়ে পথরোধ করে ১১টি গরু ডাকাতি, আহত দুই ব্যবসায়ী গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, সমালোচনার মুখে ফেরত ৩০০ টাকা রাজবাড়ীতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, দালাল থেকে সতর্ক করলেন পুলিশ সুপার পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী ওএসডি, নতুন দায়িত্বে ড. আবদুল কুদ্দুস

রাজবাড়ী-২ আসনে এমপি হারুনের নেতৃত্বে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার / ৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী) সংসদীয় আসনে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে পাংশা থেকে কালুখালী পর্যন্ত অনুষ্ঠিত এ শোডাউনে নেতৃত্ব দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

সকাল সাড়ে ৯টার দিকে পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহরটি মহাসড়ক ধরে কালুখালী উপজেলার শেষ সীমানা পর্যন্ত প্রদক্ষিণ করে।

এতে পাংশা ও কালুখালী উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশ নেন। শোডাউনে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমানসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
শোডাউন শেষে কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয়ভাবে সাংগঠনিক ও রাজনৈতিক মোকাবিলার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে একটি মহল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

হারুন-অর-রশিদ বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের সাধারণ ভোটার ও নেতাকর্মীদেরও কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg