শিরোনাম
বেকার যুবকদের কর্মসংস্থানে পাংশায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাজবাড়ীতে ট্রাক দিয়ে পথরোধ করে ১১টি গরু ডাকাতি, আহত দুই ব্যবসায়ী গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, সমালোচনার মুখে ফেরত ৩০০ টাকা রাজবাড়ীতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, দালাল থেকে সতর্ক করলেন পুলিশ সুপার পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী ওএসডি, নতুন দায়িত্বে ড. আবদুল কুদ্দুস রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল

গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, সমালোচনার মুখে ফেরত ৩০০ টাকা

স্টাফ রিপোর্টার / ৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কয়েকজন শিক্ষার্থীকে আদায় করা টাকার মধ্যে ৩০০ টাকা করে ফেরত দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, এক বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে ব্যাংকের মাধ্যমে জমা দিতে বলা হয়।

তবে নির্ধারিত ফির তুলনায় অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। পরে কয়েকজন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরেন।

শিক্ষার্থীদের দাবি, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী প্রতি বিষয়ে তত্ত্বীয় পরীক্ষার ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের ফি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, আমি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছি। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে আমার কাছ থেকে এক হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়। সে অনুযায়ী টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসি। পরে জানতে পারি, টাকা ফেরত দেওয়া হচ্ছে। কলেজে গিয়ে ৩০০ টাকা ফেরত পেয়েছি।

আরেক শিক্ষার্থী বলেন, আমিও আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছি। অধ্যক্ষের নির্দেশে এক হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে রসিদ নিয়ে আসি। পরে আমরা কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করি এবং ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিই।

এরপর কলেজ থেকে ফোন করে আমাকে ৩০০ টাকা ফেরত দেওয়া হয়। আমার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থীও টাকা ফেরত পেয়েছেন।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, কেন্দ্র ফি থেকে সংশ্লিষ্ট কলেজ নিজস্ব ব্যয়ের জন্য ১০ শতাংশ রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ টাকা পরীক্ষা কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে। এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের খরচও কেন্দ্র ফি থেকে বহন করার কথা রয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। এ ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। তবে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায়ের কোনো সুযোগ নেই।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আজ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে জানাতে বলেছি। তবে এ বিষয়ে আমি সরাসরি কোনো লিখিত অভিযোগ পাইনি।

অভিযোগের বিষয়ে সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোন জানান, অতিরিক্ত টাকা নেওয়া বিষয় আমি জানতে পারার সাথে সাথেই তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করি।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg