স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২০২৬-২০২৯ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রমজান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে মজনু মোল্লা নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।
রাজবাড়ী জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নম্বর ২২৮৪ (ঢাকা)। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় রমজান মোল্লা ও মজনু মোল্লাকে সংগঠনের সদস্য, পরিবহন শ্রমিক এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নবনির্বাচিত নেতৃত্বের কাছে পরিবহন শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।