শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড গোয়ালন্দে জবাইয়ের জন্য অসুস্থ গরু রাখায় কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ যুবলীগের মিছিল, আটক শাওন পাংশায় রাতভর অভিযান, মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, চালকের মৃত্যু পাংশায় সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার পাংশায় ট্যাপেন্টাডলসহ ৬ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ৭৬ পিস ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে মাদক সেবনের দায়ে সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. আজিজুল ইসলাম (২৭)। তাঁর কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক সেবনের দায়ে তাঁকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই গ্রামের মৃত আফসার মোল্লার ছেলে মো. হাসিরুল মোল্লার (৪০) কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পোদমদী গ্রামের আবুল হোসেনের ছেলে মো. সোহাগ মিয়া (২৬) এক পুরিয়া গাঁজাসহ আটক হন। তাঁকে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার এ এইচ এস মোহাম্মদ আলী খানের ছেলে মো. সাম্মাস আলী খান (২২) এক পুরিয়া গাঁজাসহ আটক হন। তাঁর বর্তমান ঠিকানা রাজবাড়ী পৌরসভার ওয়াজেদ প্লাজা এলাকায়। তাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg