শিরোনাম
গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে চুরির উপদ্রব বাড়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ী সদর পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধন মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন গোয়ালন্দে হামলা-ভাঙচুরের মামলায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা রাজবাড়ীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু হলে বদলে যাবে রাজবাড়ীসহ তিন জেলার যোগাযোগব্যবস্থা রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার, গাঁজাসহ আটক ব্যক্তির কারাদণ্ড

গোয়ালন্দে চুরির উপদ্রব বাড়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

স্টাফ রিপোর্টার / ৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পানির মোটর, বৈদ্যুতিক সার্ভিস তার, টিউবওয়েলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

শুক্রবার ৬ নভেম্বর সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে বৈদ্যুতিক মিটারের মেইন সার্ভিস তার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

সাবেক কমিশনার ফজলুর রহমান জানান, বাজারে তাঁর কয়েকটি দোকান রয়েছে। সম্প্রতি দোকানগুলোর মেইন সার্ভিস তার চুরি হয়ে গেছে। কয়েক দিন ধরে এ ধরনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় ডালমিলের মালিক আলাউদ্দিন জানান, তাঁর ডালমিলের মেইন সার্ভিস তারও চুরি হয়েছে। দীর্ঘ ২৫ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি বলে তিনি জানান।

আবাবিল প্লাস্টিকের মালিক আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে গোয়ালন্দে এমন চুরির ঘটনা দেখা যায়নি। বর্তমানে চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয় মান্নান ও মিজান একই ধরনের উদ্বেগ প্রকাশ করে চুরির ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এদিকে, স্থানীয়দের দাবি, চুরির ঘটনা নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের নজরদারি ও টহল আরও জোরদার করা প্রয়োজন। দ্রুত চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় চুরির খবর পাওয়ার পর পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg