শিরোনাম
গোয়ালন্দে হামলা-ভাঙচুরের মামলায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা রাজবাড়ীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু হলে বদলে যাবে রাজবাড়ীসহ তিন জেলার যোগাযোগব্যবস্থা রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার, গাঁজাসহ আটক ব্যক্তির কারাদণ্ড রাজবাড়ীতে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন, খালাস ৩ রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ কর্মকর্তা-কর্মচারী কারাগারে রাজবাড়ীতে মানব পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড রাজবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ৬৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার গোয়ালন্দে রাতের আঁধারে ইটের গাঁথুনি নির্মাণ করে জমি দখলের চেষ্টার অভিযোগ রাজবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় যুব দিবস উদযাপন

গোয়ালন্দে হামলা-ভাঙচুরের মামলায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা

স্টাফ রিপোর্টার / ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে মাদক নিয়ে ফেসবুকে মন্তব্য করার জেরে এক নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামি নিজের ছেলে হওয়ায় তাকে থানায় নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য জামাল মুন্সি।

বুধবার (৪ নভেম্বর) ওই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত ছেলে বাঁধন (২০)। তিনি জামাল মুন্সির ছেলে।

আগামী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে কাজ করছেন জামাল মুন্সি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামে ফরিদা বেগমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার ফরিদা বেগম (৪৩) গোয়ালন্দ ঘাট থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করে মামলা করেন। ফরিদা ওই গ্রামের সিদ্দিক মোল্লার স্ত্রী।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, কুমড়াকান্দি গ্রামের বিপ্লব শেখের ছেলে রাকিব (২৩), কলেজপাড়ার জামাল মুন্সির ছেলে বাঁধন (২০), কুমড়াকান্দি গ্রামের সিদ্দিক শেখের ছেলে ইমন (২৫) ও বাবলু শেখের ছেলে সাগর (২৫)।

মামলার ২ নম্বর আসামি বাঁধনকে মঙ্গলবার সন্ধ্যার পর থানায় নিয়ে যান তার বাবা জামাল মুন্সি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। ছেলের বিরুদ্ধে হামলায় সম্পৃক্ততার কথা শুনে তিনি নিজেই ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে মামলা করতে সহযোগিতা করেছেন বলেও জানান।

এ বিষয়ে জামাল মুন্সি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ঘটনার আগে রাকিব আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। সে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ঘটনার পরও সে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ, প্রশাসন, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

মামলার বাদী ফরিদা বেগম অভিযোগ করেন, হামলাকারীরা লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে অতর্কিতভাবে তাদের বাড়িতে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এতে তার মেয়ে স্মৃতির (২৪) একটি হাত ভেঙে যায়। এ ছাড়া তার ছেলের স্ত্রী সিনথিয়া (১৮), মেয়ের জামাই নাজমুল (২৩) এবং তিনি নিজেও মারধরের শিকার হন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের আলমারিতে রাখা নগদ ২ লাখ ৮০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন নিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মাদক নিয়ে আর কোনো কথা বললে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

ফরিদা বেগমের দাবি, রাকিব ও বাঁধন কুমড়াকান্দি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তাদের সঙ্গে মিশে তার ছেলে স্বাধীনও (২৩) মাদকাসক্ত হয়ে পড়েন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই মাস আগে তারা স্বাধীনকে এসিল্যান্ডের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। এসব বিষয় নিয়ে কথা বলার কারণেই রাকিব, বাঁধন ও তাদের সহযোগীরা পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি বাঁধনকে তার বাবা থানায় সোপর্দ করেছেন। বুধবার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg