স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকাহ শরীফে খাবার দিতে বিলম্ব হওয়ায় পাগলের লাঠির আঘাতে ফজের আলী(৭০) নামে এক বাবুর্চির মৃত্যু হয় এবং সহকারি বাবুর্চি বানু বিবিকে মারাত্মক আহত করা হয়।
নিহত ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার
মল্লিক পাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদার এর ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানা এবং খানকাহ শরীফের স্থানীয় লোকজনের মাধ্যমে জানাযায়, আজ দুপুর সোয়া দুটোর দিকে দৌলতদিয়া টার্মিনাল সংলগ্ন আঞ্জুমানে কাদিরা খানকা শরীফে রান্না করার সময় অজ্ঞাত নামা এক পাগল এসে খাবার চায় এসময় খাবার দিতে বিলম্ব হওয়ায় রান্নার কাজে ব্যবহৃত লাকড়ী/চলা দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলে ফজের আলী মারা যায়। এবং সহকারি বাবুর্চি বানু বিবিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর রেফার করা হয়। এ-সময় স্থানীয় লোকজন পাগলকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত হুমায়ুন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, খাবার দিতে দেরি হাওয়ায় পিটিয়ে হত্যার মতো ঘটনা অনাকাংখিত। বর্তমানে পাগলকে হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। তাছাড়া তাকে চিহ্নিত করতে সিআইডির টিম আসছে। তারা আসলে তার নাম ঠিকানা জানা যাবে।