শিরোনাম
রাজবাড়ীর তিন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার গোয়ালন্দে কমরেড সুকুমার মন্ডলের শেষকৃত্য সম্পন্ন কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজবাড়ীতে নাহিদ ইসলাম: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় নির্বাচন সম্ভব নয়

রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সড়কে দুর্ঘটনা কমাতে নির্ধারিত গতিসীমা মেনে চলা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা, মোটরযানে সিটবেল্ট ব্যবহার এবং মোটরসাইকেলের চালক ও আরোহী উভয়ের মানসম্মত হেলমেট পরিধানের আহ্বান জানানো হয়। পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ও হেডফোন ব্যবহার না করা এবং মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী বহন না করার বিষয়ে সচেতন করা হয়।

এ ছাড়া চলন্ত যানবাহনে ওঠানামা না করা, পণ্যবাহী যানবাহনে যাত্রী হিসেবে ভ্রমণ না করা এবং গাড়িতে ওঠানামার সময় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপারের পরামর্শ দেওয়া হয়। ফুটপাত ব্যবহার, ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশ দিয়ে সতর্কতার সঙ্গে চলাচল এবং দৌড়ে কিংবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দায়িত্বশীল আচরণ, পথচারীদের সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg