শিরোনাম
পাংশায় ইয়াবা সেবনের অভিযোগে ৫ জনের কারাদণ্ড রাজবাড়ীতে অটোরিকশা থেকে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আহত ১ পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন পাংশায় গড়াই নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

পাংশায় গ্রামপুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর ৪০ সদস্যের অংশগ্রহণে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রামপুলিশ সদস্য অংশ নিচ্ছেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনআইএলজির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মো. জুয়েল রানা, সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান এবং পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। এ সময় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে গ্রামপুলিশ সদস্যরা দক্ষতা অর্জন করবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে তিনি আশা করেন।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের বিভিন্ন পর্যায়ে অনলাইনভিত্তিক তথ্য আদান-প্রদানের প্রয়োজন হয়। তাই গ্রামপুলিশ সদস্যদের এ বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg