শিরোনাম
রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার বিচিত্রা এলাকার আব্দুস সাত্তারের ছেলে রশিদ খান, উদয়পুর গ্রামের মৃত খালেক শিকদারের ছেলে আক্তার শিকদার (৪১), মহারাজপুর গ্রামের ফিরোজ শেখের ছেলে সায়েদ শেখ এবং ছোট নূরপুর গ্রামের কুদরত আলী মণ্ডলের ছেলে সাইদ মণ্ডল ওরফে মানিক মণ্ডল (৩৬)। মানিক মণ্ডলের বর্তমান ঠিকানা রূপপুর বিলডাঙ্গা।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন চর খানখানাপুর গ্রামের আলাউদ্দিন ওরফে সাত্তার প্রামাণিকের ছেলে সলেমান ফকির, খানখানাপুর গ্রামের মোছা. আমেনা ফকির, চর খানখানাপুর গ্রামের কাকলী এবং আলীপুর গ্রামের হালিম মুন্সির স্ত্রী খুশি বেগম ওরফে ইয়াসমিন।

রাজবাড়ী সদর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আটজনকে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg