শিরোনাম
পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম ফ্যামিলি ও কৃষক কার্ডে মানুষের স্বস্তি ফেরানোর উদ্যোগ: ড. তিতুমীর রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা উপজেলায় বসতঘরে অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সুবর্ণখোলা গ্রামে তাঁর নিজ দখলীয় বসতঘরে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আশরাফুল ইসলাম সুবর্ণখোলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সোয়া ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আশরাফুল ইসলামের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পরিদর্শক মো. রাসেল আলী জানান, গ্রেপ্তার আশরাফুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg