শিরোনাম
বালিয়াকান্দিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৫ জন গ্রেপ্তার গোয়ালন্দে চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজবাড়ীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত রাজবাড়ীতে বাসে ডিবির অভিযান, ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে পৈত্রিক জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত গোয়ালন্দে প্রশাসনের অনুমোদন ছাড়াই বালু উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

গোয়ালন্দে চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবের এই আনন্দ ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে দিতে

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন
সপ্তমী পূজার দিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম কে সাথে নিয়ে তিনি গোয়ালন্দ মঠ বাড়ি পূজা মন্দির, বালক সমিতি পূজা মন্দির, বিন্দু পাড়া সার্বজনিন পূজা মন্দির ও নগর রায়ের পাড়া পূজা মন্দির পরিদর্শন করেন।

শত বছরের ঐতিহ্য বাহী মঠ বাড়ি মন্দিরে পৌছালে তাকে ফুল দিয়ে বরন করে নেন কমিটির লোকজন। এসময় তিনি এখানে আড়তি উপভোগ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবমুখর পরিবেশ পর্যবেক্ষণ করেন। আয়োজকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে সবাই যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg