শিরোনাম
রাজবাড়ীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত রাজবাড়ীতে বাসে ডিবির অভিযান, ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে পৈত্রিক জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত গোয়ালন্দে প্রশাসনের অনুমোদন ছাড়াই বালু উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় ফের গ্রেপ্তার কাজী কেরামত আলী রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে রাজবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ‘লালন স্মরণোৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলা লোকসংগীত ও বাউল দর্শনের অন্যতম প্রভাবশালী এই সাধককে।

শনিবার (১৭ অক্টোবর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ স্মরণোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবন, দর্শন, সংগীত ও মানবতাবাদী চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, লালনের গান ও দর্শন মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও সাম্যের সমাজ গঠনের শিক্ষা দেয়। তাঁর সৃষ্টিতে মানুষের প্রতি ভালোবাসা, আত্মোপলব্ধি ও অসাম্প্রদায়িক চেতনার গভীর বার্তা রয়েছে, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন লালন সাঁইয়ের জীবন ও দর্শন চর্চার গুরুত্ব তুলে ধরেন।

স্মরণোৎসবের সাংস্কৃতিক পর্বে বাউল গানসহ বিভিন্ন পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। লালনের গানের মধ্য দিয়ে মানবপ্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাউল সাধক, গুণীজন, সাংবাদিক ও লালনভক্তরা উপস্থিত ছিলেন।

লালন সাঁইয়ের জীবন ও দর্শন চর্চার পাশাপাশি তাঁর মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg