শিরোনাম
খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

স্টাফ রিপোর্টার / ৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর খানখানাপুর মিনি স্টেডিয়াম ও এর প্রবেশদ্বার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে খেলার মাঠ সংস্কারের আশ্বাস দিয়েছেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

বুধবার (১৪ অক্টোবর) তিনি খানখানাপুর মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় মাঠের বর্তমান অবস্থা এবং সংস্কারসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির নির্দেশনা দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার উপযোগী মাঠ ও স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, খানখানাপুর মিনি স্টেডিয়ামের মাঠ সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে মাঠটি সংস্কারের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মেসার্স এহ্সান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কাহ্হার সুমন, নূর ফয়সাল ইউসুফ খান, রনি, উজ্জ্বল, শান্ত, মাহিমসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবলাররা।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, খানখানাপুর মিনি স্টেডিয়ামটি সংস্কার করা হলে এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে। পাশাপাশি ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে। তাই মাঠ ও প্রবেশদ্বারের সংস্কারকাজ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা তাঁদের।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg