শিরোনাম
পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর পাংশা পৌরসভার বিষ্ণুপুর এলাকার একটি আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে পরিচালিত বিশেষ অভিযানে ককটেলগুলো মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা সব ককটেলই অবিস্ফোরিত অবস্থায় ছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-১০-এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্যের মজুত, পরিবহন এবং ব্যবহার প্রতিরোধে এসআরবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বাহিনীটি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার অধিনায়কের পক্ষে এ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg