শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার / ৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাঁরা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, কে বা কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg