শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ মিজানুর রহমান (৫১) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানাধীন চর লক্ষ্মীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর থানার মামলা নম্বর-২০, তারিখ ১৪ জুন ২০২৬ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭(৩), ৮, ৯(৩), ১০ ও ১১ ধারায় দায়ের করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg