শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার / ৫১৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২০

0Shares

সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর শেখ (৩২) সোমবার (৩ আগষ্ট) ২০২০, সকাল ৯:৩০ মি. (সিঙ্গাপুর সময়) দূর্ঘটনায় মারা গিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পিতার নাম মান্নান শেখ। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামে।

সোমবার (৩ আগষ্ট) কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যান। মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন তার বড় ভাইয়ের বন্ধু সিঙ্গাপুর প্রবাসী মাকসুদুল হক সোহান। তার লাশ এখন মর্গে রাখা হয়েছে। সোহান জানান তিনি কনস্ট্রাকশনের কাজ করতেন।

মৃত্যুর সময় তিনি তার পরিবারে বাবা, মা সহ চার ভাই ও তিন বোন রেখে যান। তিনি ছিলেন পরিবারের ভাইয়ের মধ্যে ছোট। জাহাঙ্গীরের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ সরকারের নিকট তার পরিবারের একটাই দাবি, তার লাশ যেন বাংলাদেশে দ্রুত আনার ব্যবস্থা করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg