শিরোনাম
রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা মহাসড়কে চলন্ত হাইচ গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা রোগী-স্বজন রাজবাড়ী যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি গঠন, যুব প্রধান হালিম আল রাজি রাজবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাংশায় জজ আলী হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার পাংশায় রাবেয়া হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামাল মন্ডল গ্রেফতার কৃষক দল নেতা ইমারত হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও স্মারকলিপি রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়কে রংপুরে বদলি গোয়ালন্দে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ডাস বাংলাদেশের অবস্থান কর্মসূচি রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

পাংশায় ছাত্রলীগ যুবলীগের ২৪ জনের নামে চাঁদাবাজি মামলা।

স্টাফ রিপোর্টার / ৪৪৪৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

0Shares

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি ও ভেকু মেশিন পোড়ানোর অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম মারুফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জালালউদ্দীন বিশ্বাস সহ মোট ২৪ জন নেতাকর্মীর নামে পাংশা থানা মামলা রুজু হয়েছে। পাংশা থানায় মামলা নং ১ তারিখ ২/১০/২০২০। উক্ত মামলায় পাংশা থানা পুলিশ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করেন।

উক্ত মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন ১। উজির আলী খাঁ (৪৫) পিতা-মৃত ইন্তাজ আলী খাঁ, গ্রাম-পাট্টা,২ কামাল বিশ্বাস (৩৮) পিতা-মৃত হানিফ বিশ্বাস, গ্রাম-গুধিবাড়ী, ৩ নান্নু সরদার (৩০) পিতা-মোসলেম সরদার, গ্রাম-পাট্টা, ৪ আব্দুল রাজ্জাক ওরফে রাজাই (৩৮) পিতা-আবুল কমিশনার, গ্রাম-মাগুরাডাঙ্গী, ৫ পলাশ পাল (২৬) পিতা-রাম প্রসাদ পাল, ৬ মোঃ রাসেল শিকদার (২৫) পিতা-মোঃ জালাল শিকদার, উভয় সাং-সত্যজিতপুর,

থানা সূত্রে জানা যায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এস আই মোঃ হুমায়ুন রেজা ও সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় ০৩/১০/২০২০ তারিখে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের কে গ্রেফতার করা হয়।

বাদীর অভিযোগে উল্লেখিত ঘটনাটি ২০১৮ সালের অক্টোবর মাসে ঘটলেও মামলা হয়েছে ২০২০ সালের ২রা অক্টোবর উক্ত মামলার ৬ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

এ বিষয়ে মামলার বাদী ইদ্রিস মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন ২০১৮ সালে মামলা করার মত পরিস্থিতি ছিলো না। থানা কোর্টেও অভিযোগ করিনি তবে বর্তমান পরিস্থিতি ভালো হওয়ায় থানায় মামলাটি দায়ের করি।

অন্যদিকে মামলায় অভিযুক্ত পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম মারুফ বলেন। একটি অশুভ চক্র ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে উপজেলা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় এই মিথ্যা মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg