শিরোনাম
পাংশায় ট্রাফিক আইন অমান্য করলেই জরিমানা, এক অভিযানে ১৪ মামলা গোয়ালন্দে ঘরের আড়ার সঙ্গে ঝু/লন্ত অবস্থায় যুবমকের মর/দেহ উদ্ধার গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১ গোয়ালন্দে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘন কুয়াশায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী বালিয়াকান্দিতে হেরোইনসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড রাজবাড়ী-২ আসনে এমপি হারুনের নেতৃত্বে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন গোয়ালন্দের পুড়াভিটায় মাদকবিরোধী অভিযান, চার মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পাংশায় ট্রাফিক আইন অমান্য করলেই জরিমানা, এক অভিযানে ১৪ মামলা

স্টাফ রিপোর্টার / ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা পৌরসভার থানা-সংলগ্ন এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪টি মামলা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোটরসাইকেল চালকদের বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করাসহ সড়ক পরিবহন আইন-২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১৪টি মামলা করা হয়। এসব মামলায় অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা আদায় করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং চালক ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ভবিষ্যতে জরিমানা এড়াতে মোটরসাইকেল চালানোর সময় প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার নিশ্চিত করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg