শিরোনাম
বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী বালিয়াকান্দিতে হেরোইনসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড রাজবাড়ী-২ আসনে এমপি হারুনের নেতৃত্বে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন গোয়ালন্দের পুড়াভিটায় মাদকবিরোধী অভিযান, চার মাদকসেবীর ৫ মাসের কারাদণ্ড রাজবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বেকার যুবকদের কর্মসংস্থানে পাংশায় গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন রাজবাড়ীতে ট্রাক দিয়ে পথরোধ করে ১১টি গরু ডাকাতি, আহত দুই ব্যবসায়ী গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, সমালোচনার মুখে ফেরত ৩০০ টাকা রাজবাড়ীতে টিআরসি নিয়োগের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন, দালাল থেকে সতর্ক করলেন পুলিশ সুপার পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী ওএসডি, নতুন দায়িত্বে ড. আবদুল কুদ্দুস

রাজবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের একজনকে ১৫ দিন এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের মোট ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুল হকের নেতৃত্বে বিনোদপুর, লোকোশেড ও নুরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার মো. হাসেমের ছেলে মো. কাশেম (১৯) এবং বড় লক্ষ্মীপুর এলাকার আক্কাস মন্ডলের ছেলে মো. রিপন মন্ডল (৩০)।

অভিযান চলাকালে তাঁদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁদের একজনকে ১৫ দিন এবং অপরজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুজনকে মোট ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg