শিরোনাম
রাজবাড়ীতে টিআরসি নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ এসপির পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালুখালীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান, সম্পাদক মজনু নিষিদ্ধ আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে এমপি হারুনের নেতৃত্বে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল বালিয়াকান্দিতে গড়ে উঠবে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতিমন্ত্রী দৌলতদিয়ায় ১১ মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ রোজী ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার পাংশায় গাঁজা ও জুয়া খেলার অভিযোগে পাঁচজনের কারাদণ্ড গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত গোয়ালন্দে প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

পাংশায় ইয়াবাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার / ৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের একজনকে চার মাস এবং অপরজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন, পাংশা উপজেলার চরপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস সরদারের ছেলে মো. ইদ্রিস সরদার (৪২) এবং চরঝিকড়ী গ্রামের মো. লুৎফর মোল্লার ছেলে মো. নিফাজ মোল্লা (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশ হাবাসপুরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে বিষয়টি পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদকে জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ইদ্রিস সরদারকে চার মাস এবং নিফাজ মোল্লাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg