শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড গোয়ালন্দে জবাইয়ের জন্য অসুস্থ গরু রাখায় কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ যুবলীগের মিছিল, আটক শাওন পাংশায় রাতভর অভিযান, মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, চালকের মৃত্যু পাংশায় সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার পাংশায় ট্যাপেন্টাডলসহ ৬ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ৭৬ পিস ইয়াবাসহ তরুণ দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

গোয়ালন্দে জবাইয়ের জন্য অসুস্থ গরু রাখায় কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে জবাইয়ের উদ্দেশ্যে অসুস্থ গরু রাখার দায়ে বাবুল নামে এক কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার উজানচর জামতলা সংলগ্ন এলাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে জবাইয়ের উদ্দেশ্যে অসুস্থ গরু রাখার বিষয়টি শনাক্ত করা হয়।

পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী কসাইখানার মালিক বাবুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মাংস নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg