শিরোনাম
গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গোয়ালন্দে চুরির উপদ্রব বাড়ায় আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ী সদর পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেপ্তার কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধন মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন গোয়ালন্দে হামলা-ভাঙচুরের মামলায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা রাজবাড়ীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু হলে বদলে যাবে রাজবাড়ীসহ তিন জেলার যোগাযোগব্যবস্থা রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার, গাঁজাসহ আটক ব্যক্তির কারাদণ্ড

রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ঈদগাহ মাঠ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ী জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান এবং গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির গুরুত্ব অপরিসীম। এই দিনের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন এবং বাক্‌ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক মুক্তি ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্ত করেন।

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি।

এ সময় রাজবাড়ী জেলা, সদর উপজেলা, পৌর ও গোয়ালন্দ উপজেলা-পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিএনপির নেতাকর্মীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg