শিরোনাম
কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধন মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন গোয়ালন্দে হামলা-ভাঙচুরের মামলায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বিএনপি নেতা বাবা রাজবাড়ীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু হলে বদলে যাবে রাজবাড়ীসহ তিন জেলার যোগাযোগব্যবস্থা রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার, গাঁজাসহ আটক ব্যক্তির কারাদণ্ড রাজবাড়ীতে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন, খালাস ৩ রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ কর্মকর্তা-কর্মচারী কারাগারে রাজবাড়ীতে মানব পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড রাজবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ৬৩ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে রাজবাড়ীর কালুখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা ও শাহজালাল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের স্মার্টফোন ও মাদকের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার বিকল্প নেই। তাদের মাঠমুখী করা এবং লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, গত আসরের ধারাবাহিকতায় এবারের আয়োজনও কালুখালীর ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg