শিরোনাম
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বালিয়াকান্দিতে তরুণদল নেতা জাকারিয়াকে বহিষ্কার গোয়ালন্দে খাবার দেওয়ায় বিলম্ব হওয়ায় পাগলের আঘাতে বাবুর্চির মৃত্যু রাজবাড়ীর তিন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার গোয়ালন্দে কমরেড সুকুমার মন্ডলের শেষকৃত্য সম্পন্ন কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ছাব্বিরের রাজবাড়ীতে গাঁজাসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড গোয়ালন্দে বিএসটিআইয়ের যৌথ অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বালিয়াকান্দিতে তরুণদল নেতা জাকারিয়াকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার / ২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জাতীয়তাবাদী তরুণদলের সদস্য জাকারিয়াকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

বালিয়াকান্দি উপজেলা তরুণদলের দপ্তর সম্পাদক মো. রাসেল মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাকারিয়ার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয়তাবাদী তরুণদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত জাকারিয়ার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg