শিরোনাম
পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু গোয়ালন্দে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু মাদকের আখড়া হিসেবে পরিচিত দৌলতদিয়ার পোড়াভিটা দখলমুক্ত করতে জমি পরিমাপ শুরু গোয়ালন্দে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে দুর্ঘটনা, প্রাণ গেল মাদ্রাসাছাত্রের রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার কালুখালীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি তুহিন শেখ গ্রেপ্তার পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় পদ্মার নালে সেচযন্ত্রের ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে শরিফুল ইসলাম (১৯) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা পশ্চিমপাড়া বেড়িবাঁধসংলগ্ন খানবাড়ি ঈদগাহের পাশে পদ্মার নালে এ দুর্ঘটনা ঘটে।নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের মফিজ খানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ি থেকে সেচযন্ত্রে পানি দেওয়ার ফিতা নিয়ে খানবাড়ি ঈদগাহসংলগ্ন পদ্মার নালে ধুতে যান শরিফুল। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। একপর্যায়ে তাঁর মা সুমি খাতুন ও প্রতিবেশী নবী হোসেন নালের পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করেন।

পরে দ্রুত শরিফুলকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, শরিফুল জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। তিনি সাঁতারও জানতেন না। তাঁদের ধারণা, নালে ফিতা ধোয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, হাবাসপুর এলাকায় পদ্মার নালে পানিতে ডুবে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg