শিরোনাম
দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি

দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু নূর আমিনের (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নূর আমিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে।

দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ফায়ারসার্ভিসের লোকজন গতকাল বিকেল সারে পাঁচটায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে এবং আজ সকাল নয়টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। এ-সময় দৌলতদিয়া ও আরিচা অঞ্চলের দুটি দলই উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করে। বেল সোয়া এগারোটার দিকে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের কাছাকাছি তার লাশ পাওয়া যায়।

দৌলতদিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, গতকাল নিখোঁজ শিশুটি আজ বেলা সোয়া এগারোটার দিকে উদ্ধার করে ডুবুরি দল। শিশুটির বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg