শিরোনাম
সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড পাংশায় বসতঘরে অভিযান, ১০১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালুখালীতে অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পাংশায় জমি নিয়ে বিরোধ, ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে মাদকবিরোধী অভিযান ৬ বোতল দেশীয় মদ উদ্ধার, গ্রেফতার ১ রাজবাড়ীতে দুস্থদের পাশে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অনুদান পেলেন ২৩ অসহায় ব্যক্তি গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়ম

সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন অমান্য ও যানবাহনের কাগজপত্রে ত্রুটি থাকায় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গোয়ালন্দ মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত।

অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট, রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় আইন অমান্যকারী ও ত্রুটিপূর্ণ কাগজপত্রধারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্সবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণ করা জরুরি। জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg