শিরোনাম
রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গোয়ালন্দ পৌরসভার ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থসহায়তা দিলেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন শেখ রাজবাড়ীতে মাদক মামলার ৭০ বছর বয়সী হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি, নিরাপত্তা জোরদারের নির্দেশ দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ জন আটক, ৩ মাস করে কারাদণ্ড দৌলতদিয়ায় অবৈধ চিকিৎসার বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড ও অর্থদণ্ড বালিয়াকান্দিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজবাড়ী সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ কাজেম উদ্দীন এবং রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন।

পরিদর্শনকালে অ্যাডিশনাল আইজিপি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg