শিরোনাম
গোয়ালন্দে প্রশাসনের অনুমোদন ছাড়াই বালু উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় ফের গ্রেপ্তার কাজী কেরামত আলী রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার :
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মো. হাসান (৩০) নামে এক যুবকের গ্রেফতার  করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ। তার  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মো. হাসান (৩০) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের দুলালের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপপরিদর্শক মো. আকবর হোসেনের নেতৃত্বে আভিযানিক দলটি রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায় হাসানের দখলীয় বসতঘর ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া হাসান একজন পেশাদার মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg