শিরোনাম
গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার মামলায় ফের গ্রেপ্তার কাজী কেরামত আলী রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড

রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি দিবস, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:

দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিট।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজবাড়ী পৌরসভার পৌর মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর মনির হোসেন ও সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল এবং ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা, অতিথিদের সেবা প্রদান এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় যুব রেড ক্রিসেন্টের ১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের মূল উদ্দেশ্য হলো দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাঁদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজে সমান মর্যাদা প্রতিষ্ঠা করা। এ দিবসের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা বাড়ানোর পাশাপাশি তাঁদের জন্য নিরাপদ, সহায়ক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg