শিরোনাম
দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মায় ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড, জাল ও মাছ জব্দ খানখানাপুর মিনি স্টেডিয়াম সংস্কারে উদ্যোগ, মাঠ পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক

দৌলতদিয়ার মাদক সম্রাজ্ঞী মৌসুমী ১০০ গ্রাম হেরোইন ও ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও নগদ ছয় লাখ টাকাসহ মৌসুমী আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার মৌসুমী আক্তার উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকার মৃত জালাল শেখের মেয়ে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও টাকা জব্দ করা হয়।

বুধবার বিকেলে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মামলার বাদী ও অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন।

প্রেস ব্রিফিংয়ে আকবর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মৌসুমী আক্তারের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, মৌসুমী আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে হেরোইন উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg