শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

স্টাফ রিপোর্টার / ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

0Shares

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে বিদ্যালয় মাঠ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। একই সঙ্গে দুর্যোগের ঝুঁকি কমানো, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. ইয়াহিয়া, ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মো. মুনতাসির হাসান খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়ে সবার ধারণা থাকা জরুরি। এ সময় তিনি শিক্ষার্থীদের আগুন লাগলে করণীয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তাড়াহুড়া ও অসতর্কতার কারণে যেন ক্ষয়ক্ষতি আরও বেড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজন হলে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দিবসটির এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg