শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক

স্টাফ রিপোর্টার / ১৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

0Shares

দৌলতদিয়া যৌনপল্লিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযান
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে ৬০ বোতল কেরু অ্যান্ড কোং মদ ও পাঁচ লিটার খোলা চোলাই মদসহ নার্গিস (৫৫) নামে এক নারীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়।

আটক নার্গিস উত্তর দৌলতদিয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রব মোল্লার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে দৌলতদিয়া যৌনপল্লিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় নার্গিসের ঘর থেকে ৬০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির মদ ও পাঁচ লিটার খোলা চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে ৬০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির মদ ও পাঁচ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক নারীকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg