শিরোনাম
গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া রাজবাড়ীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার গোয়ালন্দে জাটকাসহ আটক ২, প্রত্যেকের ২০ দিনের কারাদণ্ড গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৭ জেলে গোয়ালন্দে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দৌলতদিয়া যৌনপল্লিতে পুলিশের অভিযান, ৬০ বোতল মদসহ নারী আটক রাজবাড়ীতে ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ কালা মানিক আটক

গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চল রাখালগাছি ও বেতকা এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রায় দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুদের মাঝে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দুর্গম চরাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ও যাতায়াতের নানা সীমাবদ্ধতার কারণে যেসব মানুষ নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাঁদের জন্য এ ধরনের উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রোমেল হাসান, মেডিকেল অফিসার ডা. হাসান তৌফিক ইমাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুলতান উদ্দিন আহম্মেদ, স্বাস্থ্য পরিদর্শক আঃ রহিম শেখ, সহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ উদ্যোগ চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg