শিরোনাম
বালিয়াকান্দিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৫ জন গ্রেপ্তার গোয়ালন্দে চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজবাড়ীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত রাজবাড়ীতে বাসে ডিবির অভিযান, ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে পৈত্রিক জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত গোয়ালন্দে প্রশাসনের অনুমোদন ছাড়াই বালু উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

বালিয়াকান্দিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার / ১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন।

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

রোববার (১৮ অক্টোবর) তিনি বালিয়াকান্দি থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের তালিকা প্রস্তুত এবং জরুরি সেবার প্রয়োজনীয় নম্বর দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার পরামর্শ দেন পুলিশ সুপার।

এ ছাড়া পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, নারী ও পুরুষের যাতায়াতের জন্য পৃথক পথের ব্যবস্থা করা, পর্যাপ্ত আলোর পাশাপাশি বিকল্প বিদ্যুতের জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়ে বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ জন্য পূজা উদযাপন কমিটি, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg