শিরোনাম
বালিয়াকান্দিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৫ জন গ্রেপ্তার গোয়ালন্দে চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজবাড়ীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত রাজবাড়ীতে বাসে ডিবির অভিযান, ৮ হাজার ৮৯০ পিস ইয়াবা উদ্ধার রাজবাড়ীতে পৈত্রিক জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে একাধিক মামলার আসামি পিয়ারুল নিহত গোয়ালন্দে প্রশাসনের অনুমোদন ছাড়াই বালু উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৫ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।

রবিবার ১৮ অক্টোবর  সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ঢাকা থেকে ছেড়ে আসা ও ঢাকাগামী মধুমতি ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের কামাল মোল্লার ছেলে বাদশা মোল্লা (১৯), একই উপজেলার মধ্যপাড়া হাসেমদিয়া গ্রামের কালু মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বর (২৩), গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের রথখোলা এলাকার মোমরাজ উদ্দিন আহমেদের ছেলে নাদিম আহম্মেদ (৩৪), ঢাকার কেরানীগঞ্জ থানার চর সোনাকান্দা এলাকার রব মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৪০) এবং ফরিদপুর কোতোয়ালি থানার মহারাজপুর দরানীপাড়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে সুমন খান (২৫)।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১১৩ ধারায় নন-প্রসিকিউশন মামলা নম্বর ৩৫ দায়ের করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রেলপথে বিনা টিকিটে ভ্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg