শিরোনাম
গোয়ালন্দ পৌরসভার ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থসহায়তা দিলেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন শেখ রাজবাড়ীতে মাদক মামলার ৭০ বছর বয়সী হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি, নিরাপত্তা জোরদারের নির্দেশ দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ জন আটক, ৩ মাস করে কারাদণ্ড দৌলতদিয়ায় অবৈধ চিকিৎসার বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড ও অর্থদণ্ড বালিয়াকান্দিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৫ জন গ্রেপ্তার গোয়ালন্দে চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

রাজবাড়ীতে মাদক মামলার ৭০ বছর বয়সী হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী জেলা কারাগারে থাকা মাদক মামলার হাজতি নারায়ণ চন্দ্র দাস (৭০) মারা গেছেন। গত ১৮ অক্টোবর দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি তীব্র হৃদ্‌রোগজনিত সমস্যা (অ্যাকিউট করোনারি সিনড্রোম) নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

নারায়ণ চন্দ্র দাস রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত ননী গোপাল দাসের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে রাজবাড়ী জেলা কারাগারে হাজতি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি গোয়ালন্দঘাট থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(গ) অনুযায়ী অভিযোগ আনা হয়েছিল।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার শাহাদাত হোসেন জানান, গত ১৭ অক্টোবর নারায়ণ চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি করেন। পরে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও জানান, ১৭ অক্টোবর রাত ১০টার দিকে নারায়ণ চন্দ্র দাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ অক্টোবর দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর প্রয়োজনীয় সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরে ফরিদপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg