শিরোনাম
গোয়ালন্দ পৌরসভার ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থসহায়তা দিলেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন শেখ রাজবাড়ীতে মাদক মামলার ৭০ বছর বয়সী হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি, নিরাপত্তা জোরদারের নির্দেশ দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ জন আটক, ৩ মাস করে কারাদণ্ড দৌলতদিয়ায় অবৈধ চিকিৎসার বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড ও অর্থদণ্ড বালিয়াকান্দিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ৫ জন গ্রেপ্তার গোয়ালন্দে চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গোয়ালন্দ পৌরসভার ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থসহায়তা দিলেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন শেখ

স্টাফ রিপোর্টার / ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র প্রার্থী মো. নিজাম উদ্দিন শেখ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পূজামণ্ডপগুলোর জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে নিজাম উদ্দিন শেখ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে এবং একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, সমাজের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও অর্থবহ হয়ে ওঠে। সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সাঈদ মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা পেয়ে সংশ্লিষ্ট আয়োজকেরা নিজাম উদ্দিন শেখের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg