শিরোনাম
রাজবাড়ীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে অ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গোয়ালন্দ পৌরসভার ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থসহায়তা দিলেন মেয়র প্রার্থী নিজাম উদ্দিন শেখ রাজবাড়ীতে মাদক মামলার ৭০ বছর বয়সী হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু গোয়ালন্দে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি, নিরাপত্তা জোরদারের নির্দেশ দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ জন আটক, ৩ মাস করে কারাদণ্ড দৌলতদিয়ায় অবৈধ চিকিৎসার বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড ও অর্থদণ্ড বালিয়াকান্দিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ঢিলেঢালা অভিযান, প্রকাশ্যে চলছে শিকার ও বিক্রি

গোয়ালন্দে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: সবার অংশগ্রহণ, পারস্পরিক সম্প্রীতি ও দেশপ্রেমের ভিত্তিতে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ দর্শনের মূল কথা হলো,সবাইকে নিয়ে এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও যাজকদের সম্মানিত করেছে এবং তাঁদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে জনজীবনে স্বস্তি ফিরবে এবং সমৃদ্ধির পথ সুগম হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম বড় উদাহরণ বাংলাদেশ। এ সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg