শিরোনাম
পরকীয়ার অভিযোগে ভাঙল ২৪ বছরের সংসার, নিঃসঙ্গ রফিকের দিন কাটে হতাশায় কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, পথশিশুদের মাঝে খাবার বিতরণ গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার দৌলতদিয়া পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার সড়ক নিরাপত্তায় গোয়ালন্দ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার: যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং যানবাহনের কাগজপত্রে ত্রুটি পাওয়ায় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ জরিমানা আদায় করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত।

অভিযানকালে মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, রুট পারমিট, নিবন্ধন সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় আইন লঙ্ঘন ও কাগজপত্রে ত্রুটি পাওয়া কয়েকটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে লাইসেন্সবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান জরুরি। জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg